এম,এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে বিডিএইড’র উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল বিকাল ৪ টায় উপজেলা সদরের বিডিএইড’র অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনকল্পে কর্মীসভায় সভাপতিত্ব করেন, জেলা বিডিএইড’র সভাপতি বেজাউল ইসলাম রেজা। জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লিমুর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শ্রমিক নেতা এস. এম হোসেনুজ্জামান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান আশাশুনি সদরের সাবেক চেয়ারম্যান স.ম সেলিম রেজা, প্রাক্তন প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস.এম সাহেব আলী, কৃষকলীগ সদস্য সচিব মতিলাল সরকার, যুবলীগ নেতা নাহিদুজ্জামান নাহিদ, গাউসুল আজম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমূখ। কর্মীসভায় সর্বসম্মতিক্রমে এম. নাহিদুজ্জামান নাহিদকে সভাপতি, ইকবাল হোসেনকে সহসভাপতি, আশরাফুজ্জামান তাজকে সাধারণ সম্পাদক, মু. গাউসুল আজমকে কোষাধ্যক্ষ ও ঢালী মু. শাহিন আহম্মেদ রনিকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী আশাশুনি উপজেলা বিডিএইড’র কমিটি গঠন করা হয়। জেলা বিডিএইড’র উপজেলা কমিটি হস্তান্তর করছেন জেলা বিডিএইড’র নেতৃবৃন্দ আশাশুনির নব নির্বাচিত বিডিএইড’র নেতৃবৃন্দের হাতে কাগজ পত্র হস্তান্তর করছেন। কমিটি ঘোষনা শেষে আশাশুনি বালিকা বিদ্যালয়ে ফলজ বৃক্ষ রোপন, অসহায় ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র কম্বল ও বাজারের বিভিন্ন স্থানে মাক্স বিতরণ করা হয়।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














