বাগেরহাট ব্যুরো : বাগেরহাটের রামপালে নিরীহ এক সংখ্যালঘু পরিবারের জমি রাতের আঁধারে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ওই পরিবারটি রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার হুড়কা ইউনিয়নের কাঠামারি গ্রামের মৃত কৃষ্ণ রায়ের ছেলে নারায়ণ চন্দ্র রায়ের ১ একর ৮৮ শতক জমি আলহাজ্ব আ. জব্বার মোল্লার নিকট হতে ক্রয়সূত্রে মালিক প্রাপ্ত হয়। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি ওই জমিতে বসবাস করে আসছে। রামপালের ঝনঝনিয়া গ্রামের মৃত দিদার বক্সের ছেলে আলমগীর হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার ও তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক ওই জমি দখল নেওয়ায় অপচেষ্টা চালাচ্ছে। নারায়ণ চন্দ্র রায়ের দখলকৃত ওই জমি আলমগীর দাবি করে বাগেরহাট বিঞ্জ আদালতে ২০১৫ সালে একটি মামলা দায়ের করে যার নং – ৩৪/১৫। যা এখনো চলমান রয়েছে। বিজ্ঞ আদালতে মামলাটি নিষ্পত্তি না হতেই আদালতকে অবমাননা করে ওই জমি তিনি আশরাফ আলীর নিকট বিক্রি করে। ভুক্তভোগী নারায়ণ চন্দ্রকে ভয়ভীতি দেখিয়ে আলমগীর সুপরিকল্পিতভাবে তার সাঙ্গপাঙ্গ নিয়ে রাতের আঁধারে ওই জমি দখল নিতে চেষ্টা চালাচ্ছে বলে দাবী করেন। উল্লেখ্য, ২০১৪ সালে ওই জমি দখলকে কেন্দ্র করে মৃতঃ কৃষ্ণ রায় ও তার ছেলে নারায়ণ চন্দ্র রায়, মেয়ে রীণা রায়কে অতর্কিত হামলা করে গুরুতর আহত ও জখম করে আলমগীর ও তার লোকজন। এতে তারা গুরুতরভাবে আহত হয়। ওই ঘটনায় আলমগীরের বিরুদ্ধে বাগেরহাট বিঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলাও করেন ভুক্তভোগী পরিবারটি। এ বিষয়ে বিঞ্জ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কারও জমি জোরপূর্বক দখল নেওয়া যায় কিনা এমন প্রশ্ন করে আলমগীর হাওলাদাররের ০১৭১৫ ৩৪৯৯৭৮ নং মুঠোফোনে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি এবং পরে কথা বলবে বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। এ ব্যাপারে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যেহেতু বিঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে সেহেতু মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে আলমগীর জোরপূর্বক জমি দখলের কোনো বৈধতা নেই। রাতের আঁধারে লোকজন নিয়ে ঘর নির্মাণ করছে এমন খরব পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে যায় এবং তারা পালিয়ে যায়। থানায় আলমগীরদের একাধিকবার ডাকা হলেও তারা হাজির হয়নি। তবে প্রতিকার পেতে ভুক্তভোগী নারায়ণ চন্দ্রকে আদালতের স্মরণাপন্ন হতে পরামর্শ দিয়েছি।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...













