কালিয়া, নড়াইল, প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় ৪ বছরের শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে মোস্ত শেখ(৫০) নামে নামে এক ব্যাক্তিকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারী শিশুর মাতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১০। মোস্ত শেখ উপজেলার শীতলবাটি গ্রামের মৃত নুরু শেখের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারী দুপুরে ভুক্তভোগী ৪ বছরের শিশুটি তার ২ বছরের ভাইকে নিয়ে তাদের বাড়ীর উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মোস্ত শেখ শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে বাড়ীর পাশে খালের সাইডে একটি ঝোপের ভিতর নিয়ে ধর্ষন চেষ্টা চালায়। শিশুটির আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে মোস্ত পালিয়ে যায়। আহত শিশুটিকে প্রতিবেশীরা তাদের বাড়ীতে নিয়ে আসে। পরদিন সন্ধায় শিশুটির মা তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেলে রেফার্ড করেন এবং ওই রাতেই শিশুটিকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন, ভুক্তভোগীর শিশুর মাতার অভিযোগ দায়ের করায় আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে উক্ত ঘটনা ঘটিয়েছে মর্মে প্রাথমিকভাবে সত্যতা স্বীকার করেছে। মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামীকে জেল হাজতে আটক রাখার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণকরা হয়েছে।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














