স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : গতকাল বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহিরনস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শামসুর রহমান। খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের অনুপস্থিতিতে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য রফিকুল ইসলাম মুল্লুক চান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, যুগ্ম আহবায়ক তানিয়া রহমান সুমি, বাঘারপাড়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই মনা, যুগ্ম আহবায়ক সদর উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল, হাফিজুর রহমান, খয়বার হোসেন, শরাফত উদ্দীন, আব্দুস সালাম, আনিসুর রহমান, পৌর বিএনপি নেতা আব্দুল আলিম, মাসুদ আলম টিপু, নাজমুল আল মামুন শের প্রমুখ।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














