স্টাফ রিপোর্টার : পিঠা আমাদের আবহমান বাঙলার সংস্কৃতির প্রতিচ্ছবি। অতিথিপরায়ণ আমাদের মা-বোনেরা নানা স্বাদে, গন্ধে, আকৃতির পিঠা তৈরি করেন অতিথিদের আপ্যায়নে। শুক্রবার বিকেলে চারুতীর্থ যশোরের আয়োজন পিঠা উৎসবে আলোচনাকালে বক্তারা এসব কথা বলেন। যশোর শহরের স্টেডিয়াম রোডে (পুরনো বই মার্কেট) সংগঠনের নিজস্ব কার্যালয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে চারুতীর্থ যশোরের শিার্থীদের অভিভাবকরা রসেভেজা পিঠা, পাকান পিঠা, পাটিসাপ্টা, ভাপা পুলি, তক্তি পিঠা, ভাপা পিঠা, খাজা পিঠা, তিলের খির, বড়া পিঠা, সেমাইয়ের হালুয়া, জামাই পিঠাসহ নানা ধরনের পিঠা নিয়ে আসেন। চারুতীর্থের সহ- সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন চারুতীর্থ অধ্য সজল ব্যানার্জী, শিল্পী কৃষি গৌতম, সাংবাদিক তৌহিদ জামান প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক সদস্যরা তাদের তৈরি করা পিঠার সাথে শিশুদের পরিচয় করিয়ে দেন। শেষে আমন্ত্রিত অতিথিসহ সকলকে পিঠা খাওয়ানো হয়।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














