আব্দুল করিম মামুন হাসান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯মার্চ) বিকাল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে কবুতর ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটি প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আবদুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী কাউফিল আরা সজল, শ্যামনগর প্রেসক্লাবে সভাপতি আকবর কবির, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা তাঁতীলীগের সভাপতি আবু বক্কার, ছাত্রলীগ নেতা ওসমান খান সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধণী অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













