নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সুকুমার রায়ের কন্যা এক সন্তানের জননী শুন্সিমতা রায় (২৭) দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। দুইমাস অতিবাহিত হলে ও তার সন্ধান পাওয়া যায়নি। বাবা সুকুমার রায় লোহাগড়া থানা একটি জিডি করেছে। জিডি সুত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের সুকুমার রায়ের কন্যা এক সন্তানের জননী শুন্সিমতা রায় (২৭) প্রীতি বিশ্বাস নামে ৬ বছরের একটি মেয়ে কে বাবার বাড়ি রেখে গত ১লা ফ্রেরুয়ারী সকাল ১১টার দিকে বাবার বাড়ি দিঘলিয়া গ্রাম থেকে মহাজন বাজারে যাওয়ার কথা বলে নিখোঁজ হয়েছে। শুন্সিমতা রায় বাড়িতে ফিরে না আসায় বাবা সুকুমার রায় বিভিন্ন আতœীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে তার সন্ধান পায়নি। শুন্সিমতা রায়ের ব্যবহৃত মোবাইল ০১৩০৪৩৭৯৩২৭ নম্বর ফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে সুকুমার রায় লোহাগড়া থানায় একটি জিডি করেছে। জিডি নং ৯৬ তাং ০৩/০২/২২। শুন্সিমতা রায়ের স্বামী বাপ্পি বিশ্বাস বলেন, আমার স্ত্রী ছয় বছরের মেয়ে প্রীতি বিশ্বাস কে তার বাবার বাড়ি রেখে বাজারে যাওয়ার কথা বলে বের হয়। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি তবে তাকে অনেক আতœীয় স্বজনের বাড়ি খোঁজা খুঁজি করে পায়নি । এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন বলেন, শুন্সিমতা রায় নিখোঁজের ঘটনায় তার বাবা সুকুমার রায় একটি জিডি করে করেছে, আমরা তদন্ত করে দেখছি ।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














