স্টাফ রিপোর্টার : যশোরে এ বছর ৭২৩টি মন্দিরের মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে যশোর পৌরসভায় ৪৬টি পূজা মণ্ডপ রয়েছে। যশোর কালেক্টরেটের অমিত্রার সভাকে বুধবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের ল্েয প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সভায় জেলা প্রশাসক জানান, যশোরে অনুষ্ঠিতব্য পূজাগুলোর মধ্যে সদর উপজেলায় ১৫০টি, শার্শায় ২৯টি, ঝিকরগাছায় ৫৭টি, মণিরামপুরে ১০৫টি, কেশবপুরে ৯৬টি, চৌগাছায় ৪৯টি, বাঘারপাড়ায় ৯৭টি, অভয়নগরে ১৩০টি মন্দির মণ্ডপ রয়েছে। পূজা মণ্ডপ গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। জেলা এবং উপজেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম কাজ করবে। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনের ল্েয সব রকমের প্রশাসনিক পদপে গ্রহণ করা হবে। এই ল্েয প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। সভায় উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, আনসার ভিডিপি যশোর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় সাহা, পৌর মেয়র হায়দার গণী খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, প্রেস কাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস প্রমুখ।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














