নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নড়াইলের পুলিশ সুপারের নির্দেশনায় নড়াইল জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযানে এক মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার এএসআই দুরান্ত আনিস, মাহফুজ ও রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন কালিনগর গ্রামের জনৈক রাজ্জাক ফারাবীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সাজ্জাদ ফরাজি রাজিব (২২)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপর এক অভিযানে সদর থানার এএসআই আনিস, মাহফুজ ও রহমান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানাধীন দুর্গাপুর গ্রামের জনৈক দরবেশ শরীফ এর ছেলে পাঃ জাঃ ০৯/১৭ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাদ্দাম হোসেন শরিফকে গ্রেফতার করে। আসামীদ্বয়কে থানা হাজতে প্রেরণ করা হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














