চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক মাসব্যাপী চলা নানা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চৌগাছা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল দশটার দিকে স্বাধীনতা ভাস্কার্য মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পরপরই ফাউন্ডেশনের পক্ষ হতে সড়কে চলাচলরত পথচারীসহ নানা শ্রেনী পেশার মানুষের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরনের পাশাপাশি যে সকল ব্যক্তি মুখে মাস্ক ছাড়া বাজারে এসেছেন তাদেরকে মাস্ক পরিয়ে দেয়া ও প্রত্যেকের হাতে জীবানুনাশক স্প্রে করেন। ফাউন্ডেশনের মুখপাত্র ও যশোর গেজেট পত্রিকার সম্পাদক মাসুদ পারভেজ বলেন, করোনা ভাইরাস সম্পর্কে মানুষ এখনও বেশ অসচেতন। মূলত সমাজের সব শ্রেনীর মানুষকে করোনা সম্পর্কে সচেতন করাই ফাউন্ডেশনের মূল লক্ষ ও উদ্যোশ্য। সেই লক্ষ নিয়ে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। এ সময় মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যাপক ড. আব্দুস শুকুর, রিপোর্টার্স কাবের সিনিয়র সহ সভাপতি এম হাসান মাহমুদ, শিক্ষক কামারুল ইসলাম, বিএম রাজু, মহিবউল্লাহ, শাহাবুদ্দিন, এহেসান আহমেদ অভি, হাসিবুজ্জামান আকাশ, মিথুন রায়, স্বাধীন আহমেদসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















