এসএমরবি ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহের ব্যস্তময় সড়ক পাগলাকানাই থেকে চন্ডিপুর বাজার রাস্তার বিভিন্ন স্থানে ভেঙ্গে খাদের সৃষ্টি হয়েছে। বছর খানিক আগেই রাস্তাটির বিভিন্ন অংশে মেরামত করা হয়েছে। আগের তুলনায় রাস্তা মৃসন হওয়ায় এই সড়টি হয়ে ওঠে ঝিনাইদহ থেকে কোটচাঁদপুর মহেশপুর যাওয়ার নিরাপদ রুট। প্রতিদিন এই সড়ক দিয়ে মহেশপুর, কোটচাঁদপুর, জীবননগরসহ বিভিন্ন গ্রামে মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে। কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ি বাজার পার হয়ে মসজিদ সংলগ্ন রাস্তাটির বেজ ভেঙ্গে খোয়া ও পিস উঠে গেছে। ক’দিনের টানা বৃষ্টিতে সেখানে এক বিপজ্জনক অবস্থা তৈরী হয়েছে। স্থানীয়রা জানান, এই ভাঙ্গা স্থানে যাত্রীসহ গাড়ি উল্টে যাচ্ছে। কোন সময় ট্রাকের চাকা ভেঙ্গে বন্ধ হচ্ছে যান চলাচল। সড়কটিতে আমা ইটেরখোয়া ইট আর বালি ফেলে সমাধান করার চেষ্টা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে প্রতিদিন ডেফলবাড়ি, গান্না, চন্ডিপুর, শৈলমারী ও বাজারগোপালপুরগামি হাজারো মানুষ বেহাল সড়কে চলাচল করতে দূর্ভোগ পোহাচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে কালুহাটি স্কুল থেকে কদমতলা মোড় পর্যন্ত রাস্তাটিও নাজুক। এলাকার মেম্বর ও চেয়ারম্যানরা এ সব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়ে প্রতিকার চাইতে পারে বলে এলাকাবাসি মনে করলেও তারা এদিকে খেয়াল করেন না বলে অভিযোগ।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














