আলাউদ্দীন ভ্রাম্যমান প্রতিনিধিঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মোটরসাইকেলসহ ফেলে যাওয়া ৬ কেজি রুপা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কাগমারী বাওড় সংলগ্ন বারোমাস এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। খবরের সত্যতা নিশ্চত করে ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পুলিশ গোপন সংবাদ পেয়ে কালীগঞ্জ-জীবননগর সড়কের বারোমাস এলাকার একটি ব্রিজে চেকপোষ্ট বসিয়ে সব মোটরসাইকেল তল্লাশি করছিলেন। পুলিশ দেখে দুই চোরাকারবারি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ওই মোটরসাইকেলের সিটের নিচ থেকে একটি প্যাকেটে রাখা ৬ কেজি রুপা উদ্ধার করে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চোরাচালানিরা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে রুপার চালান নিয়ে আসছিল। এ সময় ডিবি পুলিশের এসআই ইউনুসের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ চোরাচালানিদের ধরতে বারোমেসে ব্রীজের কাছে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী শুরু করে। উল্লেখ্য বুধবার দুপরে সদর উপজেলার হলিধানী এলাকা থেকে পাচারের সময় ৫ কেজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ ২ জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। হঠাৎ সোনার পরিবর্তে রুপার চোরাচালন কেন বৃদ্ধি পেল এ নিয়ে পুলিশ কিছুই জানাতে পারেনি।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














