স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আবু কালাম(১৪) নামের এক কোরানের হাফেজী শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার আনুমানিক সকাল ৮-৩০ মিনিটের সময় শালিখা থেকে নারিকেল বাড়ীয়াগামী ঢাকা মেট্রো- ১১-১০৪৬ নম্বর চলন্ত বাস থেকে নামার সময় নারিকেল বাড়িয়ার পশ্চিমা গ্রামের মুক্তার আলীর ছেলে আবু কালাম (১৪) রাস্তার উপর পড়ে মারাত্মকভাবে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গাড়ির চালক ছিল নারিকেল বাড়িয়া গ্রামের ইনামুল হক। নিহত আবু কালাম খুলনার একটি হাফেজী মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। ময়না তদন্ত ছাড়াই স্থানীয়ভাবে আপোষ রফার মাধ্যমে মিমাংসার ভিত্তিতে মাগরিবের নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














