কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ ছয় পদে বিজয়ী হয়েছেন। রোববার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বিএনপিপন্থী পরিষদ থেকে সভাপতি হিসাবে অ্যাডভোকেট রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকিদুল ইসলাম জয়ী হন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট শেখ আব্দুল্লাহ মিন্টু প্রতিদ্বন্দিতা করেন। এছাড়া সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে অ্যাডভোকেট রাশিদুল হাসান জাহাঙ্গীর, তথ্য প্রযুক্তি সম্পাদক পথে এডভোকেট বিনা খাতুন এবং সদস্য পদে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিথুন ও অ্যাডভোকেট মুশফিক ওয়ালিদ ইমরোজ জয় লাভ করেন। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে বিভিন্ন পদে ১২ জন নির্বাচিত হয়েছেন। তথ্য নিয়ে জানা গেছে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯ টি পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ২৯১ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোঃ আবু তালেব। তাকে সহায়াতা করেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট নজরুল ইসলাম। নির্বাচন চলাকালীন সময়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু ভোট পর্যবেক্ষণ করতে যান। এ সময় তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে শীর্ষ পদে জয়লাভ করায় জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড এসএম মশিয়ূর রহমন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














