কামরুজ্জামান লিটন , ঝিনাইদহ : ঝিনাইদহে জোরপূর্বক ঋণের কিস্তি আদায় করার অভিযোগে সিএসএস (খ্রীস্টান সার্ভিস সোসাইটি) নামের একটি এনজিও’র ম্যানেজার মৃনাল বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেল ৩ টার দিকে জেলা শহরের পাগলাকানাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কামরুজ্জামান ও এসএম রকিবুল হাসান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। ঋণের কিস্তি জোর করে আদায় করার অভিযোগে অত্রাঞ্চলে এই প্রথম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ঘটনা ঘটলো। সংশ্লিষ্ট আদালত সুত্র জানায়, কোভিড-১৯ মাহামারির মধ্যে এনজিওদের ঋণের কিস্তি আদায় করার বিষয়ে সরকার থেকে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সরকারের সর্বশেষ নির্দেশ মোতাবেক এনজিওদের কাছ থেকে নেওযা ঋণ জোর করে কারো কাছ থেকে আদায় করা যাবেনা। অথচ বিভিন্ন এনজিও প্রকাশ্যে ঋণের কিস্তি আদায়ের কাজটি করে আসছে। এতে করে নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়ছেন। অনেকে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। একই সুত্র জানায়, সিএসএস নামের এনজিও’র লোকজন জেলা শহরের বিভ্ন্নি পাড়া মহল্লা এবং গ্রামাঞ্চলে ঋণ গ্রহিতাদের কাছ থেকে হুমকি ধামকি নানা ভয়ভীতি প্রদর্শন করে সাপ্তাহিক ও মাসিক কিন্তি আদায় করে আসছে। এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে ওই এনজিও’র স্থানীয় অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা হাতে নাতে প্রমাণিত হয় এবং অভিযুক্ত সিএসএস এনজিও’র ঝিনাইদহ ব্রাঞ্চ ম্যানেজার মৃনাল বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কামরুজ্জামান ও এসএম রকিবুল হাসান। অপর অভিযুক্ত একই এনজিও’র আঞ্চলিক ম্যানেজার মো: হাবিবুর রহমান ক্ষমা প্রার্থনা করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ শেষ বাবের মত তাকে সর্তক করেন। এ বিষয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেছেন, জোর করে হুমকি ভয়ভীতি প্রদর্শন করে এনজিও ঋণের কিস্তি আদায় কিংবা কাওকে হয়রানী করা সর্ম্পূন বে-আইনি। কেও করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে জানিয়েছেন তিনি।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















