কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদাহের হরিনাকুন্ডু শহরে প্রকাশ্যে হামিদুল ইসলাম জনি (২৮) নামে এক মোবাইল দোকানদার খুন করা হয়েছে। সোমবার বিকালে দোকানের মধ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়। জনি হরিণাকুন্ডু আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সির ছেলে। নিহত’র ভাই রনি অভিযোগ করেন, “কিছুদিন আগে মোবাইল কেনা নিয়ে আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে অপুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে আমার ভাইকে হত্যা করা হতে পারে। অপু ও তার কয়েকজন বন্ধু এই কিলিং মিশনে অংশ নেয় বলে তারা জানতে পেরেছেন”। জনির আরেক ভাই কাব্বিরুল ইসলাম অভিযোগ করেন, “জোহরের নামাজ পড়ে তার ভাই দোকানে বসার পর অপুর নেতৃত্বে ৩/৪ জন মুখোশপরা যুবক তার ভাইকে দোকানের পেছনের কক্ষে নিয়ে হত্যা করে। সেখানে অপুর মোবাইলও পড়ে ছিল। তিনি জানান অপু বেশ কয়েক দিন ধরে তাদের বাড়িতে উদ্দেশ্যহীন ভাবে যাতায়াত করছিল”। তাদের ভাষ্য হত্যার পর অপুর পিতা আফজাল হোসেন খবরটি তাদের বাড়িতে জানালে তারা হরেনাকুন্ডু শহরে এসে দেখেন হামিদুল ইসলাম জনির রক্তাক্ত মৃতদেহ দোকানের মধ্যে পড়ে আছে। অপুই এই হত্যার সঙ্গে জড়িত বলে পরিবারটির দাবী। এদিকে অপু এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, “সোমবার বিকালে তিনি ওই দোকানে মোবাইল মেরামতের জন্য যান। এ সময় মুখ বাধা ৩/৪ জন যুবক দোকানের মধ্যে প্রবেশ করে জনিকে কুপিয়ে হত্যা করে। তিনি বাধা দেয়ার চেষ্টা করলে ঘাতকরা তার হাতে ছুরিকাঘাত করে”। প্রতিবেশীরা জানিয়েছেন অপু বাড়ি ফেরার পর অসংলগ্ন কথাবার্তা বলছিল। বিষয়টি গ্রামবাসীর কাছেও সন্দেহজনক বলে মনে হচ্ছে। তবে প্রতিবেশি দোকানদারা জানান, বেলা দুইটার পর যে কোন সময় হত্যাকান্ডটি সংঘটিত হতে পারে। তাদের ভাষ্য জনির দোকানের সামনের অংশ দুপুরের পর খোলা থাকলেও জনিকে দেখা যায়নি। বিকাল পৌনে ৪টার দিকে তার লাশ দোকানের মধ্যে পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। প্রতিবেশি মেখলেছুর রহমান জানান, নিহত জনি পরহেজগার ও খুবই নম্র ভদ্র ছেলে হিসেবে গ্রামে পরিচিত। তার মৃত্যুতে গ্রামবাসি খুবই ব্যাথিত হয়েছে। এ বিষয়ে হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, হরিণাকুন্ডু শহরের প্রিয়নাথ স্কুলের সামনের একটি মার্কেটে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। জনির গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দ্রুতই হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে। এদিকে জনি হত্যাকান্ডের পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














