জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে পুলিশের অভিযানে ডাকাতির ৫ মাস পর ৩ ডাকাত গ্রেফতার। নড়াইলের লোহাগড়ার চরবগজুড়ি গ্রামের নাহিদ আলমের বাড়িতে ডাকাতির ঘটনার পাঁচমাস পর তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় থানার হলরুমে এ তথ্য জানিয়েছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: দোলন মিয়া। এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিরউদ্দিনসহ সংশ্লিষ্ঠ তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার চরবগজুড়ি গ্রামের মৃত রজিবর রহমানের ছেলে জাহাজে কর্মরত নাহিদ আলমের বাড়িতে বিগত ২০২২ সালের বছরের ৫ আগষ্ট রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা পাট কাটার শ্রমিকের ছদ্মবেশে ওই বাড়িতে অবস্থান করে। পরবর্তীতে ডাকাতরা তাদের সুবিধাজনক সময়ে পরিবারের সদস্যদের চেতনানাশকদ্রব্য খাইয়ে অজ্ঞান করে বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় নাহিদ আলম বাদি হয়ে গত বছরের ৬ আগষ্ট লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই সুজিত সরকার তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় জড়িতদের সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে বাগেরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় বাগেরহাট জেলার কচুয়া থানার গজালিয়া গ্রামের আহম্মদ শেখের ছেলে ফেরদৌস শেখ (৩৫), বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের ইউনুচ হালদারের ছেলে জিয়া হালদার ( ৪০) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর লংকারচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজীকে (২৩) গ্রেফতার করেন। এসময় ডাকাতদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের মধ্যে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














