মহেশপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

0
327

মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ মহেশপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গুড়দহ বাজার ও ভৈরবা বাজারে অতি দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এরিয়া ম্যানেজার কামরুজ্জামানে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক শাহাবুদ্দিন শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,সংস্থার উপ-পরিচালক রফিকুল ইসলাম,জোনাল ম্যানেজার শাহাজামাল,গুড়দহ বাজার কমিটির সভাপতি খবির উদ্দিন,ভৈরবা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মইনুল ইসলাম,ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মান্নান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here