স্টাফ রিপোর্টার : মাদক সেবন, যৌন হয়রানি ও আত্মহত্যা প্রতিরোধে আজ বিকাল তিনটার দিকে যশোর সদর উপজেলার মাহিদিয়া বাজারে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহিদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও মাহিদিয়া আলিম মাদ্রাসার শিক্ষাথী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকন। প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হয়ে দেশ সেবায় এগিয়ে আসতে হবে। পিতা মাতার মুখ উজ্জ্বল করতে হবে। তিনি বলেন, এখন প্রায় দেখা যায় তুচ্ছ বিষয় পিতামাতার ওপর অভিমান করে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা আত্মহত্যা করছে। যা খুবই দুঃখজনক। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানের সাথে সময় দেন। তার চলাফেরা আপনে লক্ষ্য করুন। সন্তানে অনেকরকম চাহিদা থাকবে যেটা আপনার পছন্দ না। তাই বলে তাকে বকা না দিয়ে বোঝান। সবময় লক্ষ্য রাখবেন আপনার সন্তানকে যেন মাদকের ভয়াল থাকা স্পর্শ করতে না পারে। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে বোঝান। বাস্তব সমাজ সম্পর্কে তাদের সাথে আলোচনা করুন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ও পরিচালক মোঃ কামরুজ্জামান, বাগেরহাটের জেলা জজ সাইফুল ইসলাম, বরিশালের জেলা জজ শাহানাজ সুলতানা, মাহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজমিনুর রহমান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মানবিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী রওশন আরা জামান।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















