স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গণে কর্মী সভা সফল করতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, পৌর সভাপতি ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাতুল জামান রনি, শাহিন হোসেন, আশিকুল ইসলাম, ইকরামুল করিম, আজম মোঃ ড্যানি, শিমুলিয়া ইউনিয়নের সভাপতি কামাল ফারুক, সাধারণ সম্পাদক নুরুল হক সোহান, সদরের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শংকরপুরের সভাপতি শিব্বির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আশানুর রহমান, হাজিরবাগের সভাপতি আয়নাল হোসেন, নাভারণের সভাপতি ফারুক শিকদার রবি, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন রিজু, মাগুরার সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, গঙ্গানন্দপুরের সভাপতি তরিকুল ইসলাম, বাঁকড়ার সভাপতি নুরুজ্জামান আকাশ প্রমুখ। উল্লেখ্য, ঝিকরগাছার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মী সভায় অংশগ্রহণ করবেন বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














