যশোর অফিস : শহরের গাড়িখানা রোডে প্রকাশ্যে চাকু মারার ঘটনায় এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে চাকু উদ্ধার উদ্ধার করা হয়েছে। আটক রাকিব লোন অফিসপাড়ার আলমাসের ছেলে। রাকিব কিশোর গ্যাঙ চক্রের সক্রিয় সদস্য। এছাড়া রাকিব খালধার রোডের মুন্না হত্যা মামলার আসামি। ডিবি পুলিশ জানায়,গত ১৬ ফেব্রুয়ারী রাত সাগে আটটায় গাড়িখানা রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে দাড়িয়ে ছিলো উপশহর সি ব্লক এলাকার কামরুজ্জামানের ছেলে সেতু। এসময় সেতুসহ তার সহযোগিরা সেতুকে ধাওয়া করে শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, ঘটনাটি স্থানীয় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এ ঘটনায় সেতুর বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্বে পায় ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধার পর এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে আটক করে। এসময় তার কাছথেকে দুইটি চাকু উদ্ধার করা হয়। একই সাথে সে জানায় এলাকায় পূর্ব শত্রুতার জেরে সেতুকে ছরিকাঘাত করা হয়।#
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














