বেনাপোল থেকে এনামুলহকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমণালয়ের দায়িত্বে মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়ের বেনাপোলে আগমণ উপলক্ষে এবং মাদক-সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে বেনাপোলের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন ৮৫, যশোর -১ (শার্শা)র সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এমপি মহোদয়।
যশোরের বেনাপোল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৩ মার্চ (শুক্রবার) বিকাল ৪টা সময়ে, যশোরের শার্শা উপজেলা তথা দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলের সাংবাদিকদের নিয়ে উক্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে এক মতবিনিময় আলোচনা সভা করেছেন ৮৫, যশোর – ১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এমপি মহোদয়।।
এসময় উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা বেনাপোল এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা সহ বেনাপোলের যানজট সমস্যা নিরসনে এবং এখানে গুরুত্বপূর্ণ স্থলবন্দর থাকা সত্ত্বেও কোন হাসপাতাল নেই সে বিষয়টিও তুলে ধরেন এমপি মহোদয়ের নিকট। এছাড়াও বেনাপোলের আইন শৃঙ্খলা সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা।
Home
যশোর স্পেশাল স্বরাষ্ট্রমন্ত্রী’র আগমণ উপলক্ষে বেনাপোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন শার্শার এমপি














