সুন্দরবন উপকুলীয় প্রতিনিধি: অন্ধজনে দেহ আলো এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর উদ্যোগ ও বাস্তবায়নে এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইটসেভার্স এর যৌথ সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন,উপজেলা সমাজসেবা দপ্তর, উপজেলা যুব উন্নয়ন দপ্তর ও বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (৫ মার্চ ) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্যামনগর প্রাণি সম্পদ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিতব্য উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান। উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন,প্রাণি সম্পদ অফিসার সুব্রত বিশ্বাস, সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, থানার ওসি তদন্ত হাফিজুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি.এম আকবর কবীর,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন,রমজাননগর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পতিত পবন,সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক দূর্গাপদ মন্ডল,বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, সহযোগী প্রোগ্রাম অফিসার রুবিনা পারভীন,সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সাবেক সভাপতি ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান এবং আনিসুর রহমান মিলন এর নেতৃত্বে ৫০ জন স্বেচ্ছাসেবী ক্যাম্প সফল করতে সহযোগিতা করেন।ক্যাম্পে ১৫৭৪ জন রোগী সেবা গ্রহন করেন। এরমধ্যে ২৪৭ জনকে বিনামূল্যে অপারেশনের জন্য খুলনাতে প্রেরণ করেন সংগঠনের সদস্যরা।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














