কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে হতদরিদ্র ও দুস্থদের জন্য সরকারের বরাদ্দের ভিজিএফের চাল জব্দের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে উপজেলার ৩নং তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নামে এই মামলা করেন। গত রোববার বিকেলে ওই ইউনিয়ন পরিষদের গোডাইন থেকে ৩৮ বস্তা (১৯০০) কেজি ভিজিএফের চাল জব্দ করা হয়। পিআইও মফিজুর রহমান জানান, গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ওই ইউপি কার্যালয়ে যান। সেখানে পরিষদের গোডাউনে রক্ষিত হতদরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দের ভিজিএফের ৩৮ বস্তা চাল দেখতে পান। পরে সেগুলি জব্দ করে সেখানেই সিলগালা করা হয়। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় সোমবার রাতে মামলা করা হয়েছে। জানা গেছে, উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদে ঈদের আগে দুস্থদের জন্য সরকার ৩৬ হাজার ১২০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেয়। ৩ হাজার ৬১২জন মানুষের তালিকা করে প্রত্যেকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কথা। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান মঞ্জুর রাশেদ ভিজিএফের সেই সব চাল বিতরণ না করে ৩৮ বস্তা চাল অসৎ উদ্দেশ্যে ইউপি কার্যালয়ের গোডাউনে রেখে দেন। ওই ইউপির সাবেক সদস্য ওহিদুল ইসলাম বলেন, ভিজিএফের চাল কোনোক্রমেই বিতরণ না করে রেখে দেওয়ার কোনো নিয়ম নেই। ঈদের আগেই সেগুলি বিতরণ করতে হবে। কিন্তু চেয়ারম্যান ২৮ বস্থা চাল আত্মসাতের জন্য রেখে দেন। ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, ঈদের আগে দুস্থদের তালিকা করে চাল বিতরণ করা হয়েছে। অনেকে চাল নিতে আসেনি। মাস্টারোলে তাদের নামের জায়গা ফাঁকা রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্যে এই চাল রাখা হয়নি। এটি আমার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্র। ইউএনও সুস্মিতা সাহা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুস্থদের জন্য সরকারের বরাদ্দের ভিজিএফের ৩৮ বস্তা চাল রোববার জব্দ করা হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, এ ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যানের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ফকিরহাটে আট্টাকী গোল্ডকাপ: কাজদিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয়ী অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠিত ৮ দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় কাজদিয়া মনসুর স্মৃতি সংসদকে...














