আনিছুর রহমান:- ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে মণিরামপুর উপজেলার ডুমুরখালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত অভিভাবক সদস্য পদের ভোট গ্রহণ চলে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বাবলুর রহমান প্যানেল একক ভাবে বিজয়ী হয়েছে। বাবলুর রহমান প্যানেলের বিজয় প্রার্থীরা হলেন আলামীন ৫৬ ভোট, জিয়াউর রহমান ৫১ ভোট, হাবিবুর রহমান ৫০ ভোট, মিজানুর রহমান ৫০ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য তাসলিমা খাতুন ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত প্যানেল আবু তালেব এর প্রার্থীরা হলেন মুজিবর রহমান ৪৫ ভোট, মোশাররফ হোসেন ৪৪ ভোট, শওকত আলী ৪৪ ভোট, অমুল্য কুমার দাস ৩৩ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাধনা রানী দাস ৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ১০৯। এরমধ্যে ডবল ভোটার রয়েছে সাতটি। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার। আইন শৃংখলার দায়িত্ব পালন করেন ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জিত কুমারসহ সঙ্গীয় ফোর্স।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














