হারিয়ে যাওয়ার ৫ বছর পর পরিবারের সন্ধান পেলেন যশোরের পূরবী মহলদার নামক এক মানসিক ভারসাম্যহীন নারী। ভারতের আসাম রাজ্যের হরিনগরে ঘুরে বেড়ানো পূরবী অবশেষে যশোরের অভয়নগরের একতারপুরে ফিরতে যাচ্ছেন। ৩০ জুন সিলেটের করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। ভারতের এক সংবাদকর্মীর উদ্যোগ এবং যশোরের পুলিশ প্রশাসন ও রাইটস যশোর-এর সহযোগিতায় তিনি পরিবারে স্বামী-সন্তানের কাছে ফিরবেন। পূরবী মহলদার প্রায় ৫ বছর আগে বাড়ি থেকে বের হয়ে আর পরিবারে ফেরেননি। তার স্বামী-সন্তানেরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাননি। এদিকে, তার সন্ধান প্রকাশ্যে আনেন ভারতের সংবাদকর্মী সুজন দেবরায়। সুজনের আত্মীয় ধ্রুব দাস ও তার বন্ধুরা প্রথমে পূরবী মহলদারকে কাছাড়ের হরিনগরে ঘুরতে দেখে তাকে পাগল মনে করেন। তারপরও তার নাম-ঠিকানা বের করার চেষ্টা করেন ধ্রুবরা। চেষ্টা সফলও হয়, কথার এক পর্যায়ে তার পূরবী নামের সাথে বেরিয়ে আসে বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের নাম। এবার ধ্রুব বিষয়টি রবিনহুড আর্মির সদস্য সাংবাদিক সুজনকে জানালে সুজন দেবরায় পূরবীর পরিবারের সন্ধানে প্রচেষ্টা শুরু করেন। সুজন তার ফেসবুক পেজে পূরবীর ছবি ও নাম-ঠিকানাসহ একটি পোস্ট করে বাংলাদেশী বন্ধুদের সহায়তা চান। একই সাথে যশোরের পুলিশ সুপার আশরাফ উদ্দিনের সাথে তার ঠিকানা নিশ্চিত করতে যোগাযোগ করেন। পুলিশ সুপারও বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পদক্ষেপ নেন। কাজে লাগান পুলিশ সদস্যদের। দুই দিনের মাথায় পূরবী মহলদারের প্রকৃত ঠিকানা ও স্বামী মহীতোষ মহলদার ও সন্তান জয় মহলদারের খোঁজ মেলে। এবার পুলিশ সুপার আশরাফ উদ্দিন পূরবীকে ভারত থেকে বাংলাদেশে আনার বিষয়ে রাইটস যশোর-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সহযোগিতা চান। কাজ শুরু করে মানবাধিকার সংগঠন রাইটস যশোর। ভারত বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে পত্র আদান-প্রদানের পর আসামের গোহাটিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাই কমিশনার ডক্টর মোহাম্মদ তানভীর মনসুরের সহযোগিতায় আগামী ৩০ জুন’২০ ভারত থেকে পূরবী মহলদারের বাংলাদেশে ফেরার দিনক্ষণ ঠিক হয়। তিনি সিলেটের করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আইনী প্রক্রিয়া শেষে স্বামীর কাছে হস্তান্তরিত হবেন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















