সংবাদ বিজ্ঞপ্তি : চীনের টংজি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনাস আল হোসাইন ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: আমিনুল ইসলাম।আজ সোমবার বিকেলে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁরা চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।৪০ দিনের এই ইন্টার্নশিপে তাঁরা সাংহাইয়ের টংজি বিশ্ববিদ্যালয়ের ‘স্টেট কি ল্যাবরেটরি অব মেরিন জিয়োলজি’-তে জিওকেমিক্যাল নমুনা বিশ্লেষণের সুযোগ পাবেন। তাঁদের সঙ্গে সুপারভাইজার হিসেবে গেছেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও পিএমই বিভাগের অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণার অংশ হিসেবে তাঁরা সেখানে নমুনা বিশ্লেষণ সংক্রান্ত এ ইন্টার্নশিপের সুযোগ পেলেন।চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার পূর্বে পিএমই বিভাগের দুই শিক্ষার্থী সম্প্রতি যবিপ্রবির উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় যবিপ্রবি উপাচার্য বলেন, ‘তোমরা হলে এ বিশ্ববিদ্যালয়ের পতাকাবাহী ব্রান্ড অ্যাম্বাসেডর। শিক্ষা ও গবেষণায় তোমরা যত ভালো করবে, তত এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। আশা করি, চীনেও তোমরা সাফল্যের স্বাক্ষর রেখে আসবে। তোমাদের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের শুভ কামনা রইলো।’ চীনের সাংহাইয়ে অবস্থিত টংজি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পাওয়ায় আনাস আল হোসাইন ও মো: আমিনুল ইসলাম তাঁদের সুপারভাইজার অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, তাঁদের সুপারভাইজের অক্লান্ত পরিশ্রম ও একনিষ্ঠ প্রচেষ্টায় আমাদেরকে আজকের অবস্থানে নিয়ে আসতে সহায়তা করেছে। স্যারের সঠিক দিক-নির্দেশনা না পেলে এত কঠিন পথ পাড়ি দেওয়া কখনোই সম্ভব হতো না। একইসঙ্গে বিভাগের অন্যান্য শিক্ষকম-লীর প্রতিও তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...
বাগআঁচড়ায় নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শার্শা প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইউনিয়ন বিএনপি।
সোমবার (২৩...
কাশিমাড়ীতে যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
আজিজুল হক শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সচেতনতামূলক...














