মাসুদ রানা, মোংলা : জাপান থেকে মোংলা বন্দরে আমদানি হওয়া ১৪৭ টি নামিদামি রিকন্ডিশন (ব্যবহৃত) গাড়ি নিলামে পাওয়ার জন্য ৩৬৪ জনের শিডিউল (দরপত্র) জমা পড়েছে। এর মধ্যে অনলাইনে ১২৩ জন বাকি ২৪১ জন অফলাইনে শিডিউল জমা দিয়েছেন। মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষ এই নিলামের আয়োজন করে। নিলামে অংশগ্রহণকারীদের (বিডার) জমা দেওয়া শিডিউল সোমবার (৬ জুন) রক্ষিত দরপত্র বাক্স খোলা হয়। এদিন বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বাক্স খুলে অংশগ্রহণকারী ব্যক্তিদের দরপত্র বের করা হয়। তবে ১৪৭টি গাড়ি কারা পেলেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। এসব গাড়ির মধ্যে রয়েছে-নিশান, পাজেরো, এক্সিও হাইব্রিড, পিয়ার্স হাইব্রিড, টয়োটা ভিজ, প্রোবক্স, অ্যাকুয়া হাইব্রিড, টয়োটা হাইব্রিড, করোলা ফিলডার, হায়েসসহ বিভিন্ন ব্রান্ডের ১৪৭টি গাড়ি। মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা ছবি রাণী দত্ত বলেন, মঙ্গলবার (৭ জুন) সকালে ৩৬৪ জনের শিডিউল যাচাই বাছাই করা হবে। এরপর উচ্চরেট ব্যক্তির নাম ঘোষনার পর তা অনুমোদন হবে। অনুমোদন শেষে নিলামে পাওয়া গাড়িরগুলোর বিক্রয় আদেশ দেওয়া হবে। এ জন্য আরও এক সপ্তাহ সময় লাগবে। দীর্ঘ প্রায় পাঁচ মাস নিলাম বন্ধ থাকায় এবার তুলনামূলক বেশি শিডিউল জমা পড়েছে বলেও জানান তিনি। কাস্টমস কর্তৃপক্ষের এই রাজস্ব কর্মকর্তা আরও বলেন, জাপান থেকে মোংলা বন্দরে আমদানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না হওয়ায় বিভিন্ন ব্রান্ডের ১৪৭টি গাড়ি নিলামে ওঠানো হয়। গত ২৩,২৪ ও ২৫ মে নিলামে অংশগ্রহনকারীদের জন্য দরপত্র বিক্রি করা হয়। পরে ঢাকার দক্ষিণ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্রগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ ও মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষে রক্ষিত দরপত্র বাক্সে দরদাতার ১০ শতাংশ জামানতসহ দরপত্র জমা দেন নিলামে অংশগ্রহণকারীরা।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














