বেনাপোল থেকে এনামুলহকঃ: যশোর র্যাব-৬ এর অভিযানে মাটির নিচ থেকে ১৮ টি বোমা উদ্ধারের ঘটনায় পলাতক আসামী বাদল হোসেন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে পুলিশের বিশেষ সাড়াশী অভিযানে বেনাপোল বড়আঁচড়া গ্রামের আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আঃ জলিলের ছেলে।এর আগে গতকাল ২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদল হোসেনের পরিত্যক্ত ভবনের মাটি খুঁড়ে ১৮ টি বোমা উদ্ধার করে র্যাব।এসময় রর্যাবের উপস্থিতি টের পেয়ে বাদল হোসেন পালিয়ে গেলে উদ্ধারকৃত বোমা বেনাপোল পোর্ট থানায় জমা করে পলাতক আসামি বাদল হোসেনের নামে মামলা করে র্যাব।তারই সূত্র ধরে মামলার এজাহার নামীয় পলাতক আসামী বাদল হোসেনকে ধরতে সাড়াশী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় বেনাপোল বড়আঁচড়া গ্রামস্থ তার বাড়ি থেকে আসামি বাদল হোসেনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














