মনিরুজ্জামান জুলেট শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পাট থেকে সোনালি আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। বিভিন্ন এলাকায় কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালি আঁশ। নদী- নালা ও খাল বিল থেকে জাগ দেওয়া পাট তুলে এনে পাট থেকে আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজে ব্যস্ত সবাই। কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার পাট চাষির সংখ্যা প্রতিবছরই বাড়ছে। অন্য বছরের তুলনায় এবছর পাটের ফলন ভালো হয়েছে বলে জানান চাষিরা। চাষিরা পাট কেটে তা নদী, নালা, খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। আবার কোথাও- কোথাও দেখা গেছে নারী- পুরুষের অংশগ্রহণে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলার বিষ্ণুপুর, কৃষ্ণনগর, মৌতলা, ভাড়াশিমলা, নলতা ও ভাড়াশিমলা এলাকায় পাট চাষ ভালো ফলন হয়েছে।উপজেলার মুকুন্দর গ্রামের পাট চাষি আনছার আলী মোড়ল, আব্দুল জলিল গাইন, নুর হোসেন গাজী, পারুলগাছা গ্রামের আব্দুল হান্নান মোড়ল, জি এম জাহিদুর রহমান, চাঁচাই গ্রামের মৃতঃ এন্তাজ আলী এ প্রতিনিধিকে জানিয়েছেন এখন পাট কাটা, পানিতে ডোবানো ও ধোয়ার কাজে আমরা ব্যস্ত সময় পার করছি। এ বছর পাটের ফলন অনেক ভালো হয়েছে। উপজেলার ভাড়াশিমলার গ্রামের পাট চাষি জাকির হোসেন পাড় বলেন, এ বছর আমি ২১ শতক জমিতে পাট চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে প্রায় ৪ হাজার টাকা। পাটের ফলনও ভালো হওয়ায় খুশি আমরা। আশা করছি ভালো দামও পাবো। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন বলেন, অন্যান্য বছের চেয়ে পাটের ফলন ভালো হয়েছে। বাজারে পাটের দামও ভালো। আশা করছি চাষিরা তাদের পাটের ন্যায্য মূল্য পাবে।
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...
শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
যশোর অফিস : যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই...














