ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছা উপজেলায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণে সহযোগিতা করায় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম দেবু কৃতজ্ঞতা পত্র বিলি করেছেন। গতকাল তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্র তুলে দিয়েছেন ঝিকরগাছা পৌরসভার প্যানেল মেয়র আমিরুল ইসলাম রাজাসহ সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের হাতে। এছাড়া আলাদা আলাদা কৃতগতা পত্র তুলে দিয়েছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, পল্লী বিদ্যুৎ ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম মেজবাহ উদ্দীন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের দপ্তরেও পত্র পৌছে দেয়া হয়েছে। উল্লেখিত পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর হতে ২৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত ৫১দিনে পৌরসভাসহ উপজেলার ১১ ইউনিয়নে ১,৫৯,৮৮২ জন ভোটার স্মার্ট এনআইডি কার্ড গ্রহন করেছেন। এ কার্ড গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার পূরণ হয়েছে। উদ্বোধনী দিন থেকে শেষ পর্যন্ত জনস্বার্থে সর্বান্তক সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করে পত্র দিলেন। একই সাথে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তিনি জানান যে, স্থানীয় সকল গণপ্রতিনিধি, দলীয় নেতা কর্মী , ধর্মীয় নেতা, শিক্ষক-শিক্ষিকা ও সংবাদকর্মী সহ অনান্য সকলের সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। পর্যায়ক্রমে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্র প্রেরণ করা হবে। এর মাধ্যমে সমাজে ভালো কাজের স্বীকৃতি প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনার কর্মী হিসাবে এটাই ক্ষুদ্র প্রয়াস।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














