কপিলমুনি জাফর আউলিয়া মাজারের শো়ভা বর্ধন কাজে চলার সাথী’র সহায়তা প্রদান   .  

0
489
কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনিতে জাগ্রত পীর জাফর আউলিয়া ( রহঃ) মাজার শরীফ এর শোভা বর্ধন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কপিলমুনির আর্থ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘ চলার সাথী’।  গত ৯ নভেম্বর’২৩ সকাল সাড়ে ৭ টায় মাজার প্রাঙ্গনে কর্তৃপক্ষের নিকট ৫০০ ইট, ২ বস্তা সিমেন্ট ও নগদ ৫ হাজার টাকা প্রদান করেন চলার সাথী নের্তৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চলার সাথীর প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমান, যুগ্ন সম্পাদক জিএম হেদায়েত আলী টুকু, সদস্য যথাক্রমে অজয় সাধু, এইচ এম শফিউল ইসলাম, দেবাশীষ দে, এ্যাড. জয়ন্ত পাল, জগদীশ দে, হিমাদ্রী শেখর দে, বাবুলাল হালদার, শংকর বিশ্বাস, বাবুল সাধু, শংকর দে, দিলীপ হালদার, শ্যামল আঢ্য, মাজার কর্তৃপক্ষের মধ্যে শেখ আব্দুস সালাম, শেখ ইউনুছ আলী, শেখ আকবর আলী। দোয়া পরিচালনা করেন জাফর আউলিয়া ( রহঃ) জামে মসজিদের ইমাম হাফেজ শেখ মাছুম বিল্লাহ। উল্লেখ্য, চলার সাথী কপিলমুনি ও পার্শ্ববর্তী এলাকায় গৃহহীণ মানুষের আর্থিক সহায়তা, দরীদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বই ক্রয় ও আর্থিক সহায়তা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সংগঠনের সামনে বৃক্ষ রোপন, ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও মশারী বিতরণ করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here