আনিছুর রহমান : রাজগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় গোপাল পাল নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজগঞ্জ-কেশবপুর সড়কের হাজরাকাঠি বেলতলা বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে। স্থানীয়রা পিকআপসহ চালক হাবিবুর রহমানকে আটক করে পুলিশে সোর্ফদ করে। নিহত গোপাল পাল সাতক্ষীরা কলারোয়া উপজেলার দেঁয়াড়া গ্রামের মৃত কার্ত্তিক পালের ছেলে। আর আটক পিকআপ চালক হাবিবুর রহমান একই উপজেলার বুইতা গ্রামের আরশাফ আলী মোড়লের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে ইঞ্জিনচালিত ভ্যানে চাল বোঝায় করে বেলতলায় আসছিলেন গোপাল পাল সেই সময় কেশবপুর থেকে আসা যশোরগামী মাছবোঝায় একটি পিকআপ যার নং( যশোর-ন-১১-০৯৩০) ভ্যানটির মুখোমুখি ধাক্কা দেয়। এত ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ভ্যান চালক গোপাল পালের । পরে তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। । রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ওসি তদন্ত তারিকুল ইসলাম জানান, কেশবপুর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে যশোর সরকারি হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে ও পিকআপ জব্দসহ চালক কে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














