শালিখা (মাগুরা) প্রতিনিধি ঃ মাগুরার বেরইল-পলিতা গ্রামের শিকদার পাড়ায় সামাজিক আধিপত্য বিস্তারনিয়ে হামলা করে প্রতিপদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ ফাতুয়ার রহমানের বাড়ী সহ অন্তত ২০টি বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপরা। আজ রবিবার খুব ভোরে অতর্কিত হামলার সময় শত্রুজিতপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ বিসারুল ইসলাম ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর মাগুরার এডিশনাল এসপি আহসান হাবিব, ওসি মোঃ জয়নুল আবেদীন, ওসি অপারেশন মোঃ আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করেন।জানাযায় এলাকার বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মহব্বত হোসেন, প্যানেল চেয়ারম্যান ফাতুয়ার রহমান গ্রুপ এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনামুল হক রাজা,সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা রাজা গাজীর গ্রুপের মধ্যে চলছে সামাজিকতার লড়াই ও মারামারি। এর ধারাবাহিকতায় রাজা গ্রুপের লোকজন গত শনিবার সন্ধায় চেয়ারম্যান গ্রুপের লোকজনের উপর হামলা চালিয়ে দুই জনকে আহত করে। এবং পরদিন সকালে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়। সরেজমিনে গেলে ঘটনার বস্তবতা পাওয়া যায়। এ সময় প্যানেল চেয়ারম্যান ফাতুয়ার রহমান, কবির শেখ, মস্তফা সহ আনেকে বলেন এনামুল হক রাজা ও গাজী রাজার নেতৃত্বে মুস্তাক গাজী, বাদশা গাজী, নাজির গাজী, মনির শেখ সহ শতাধীক লোকজন দেশীয় অস্ত্রনিয়ে হামলা চালিয়ে, তানজির খান,ওহিদ খান, গোলাম রব্বানী, হোসেন শেখ, গোলাম রসুল,কবির শেখ,হায়দার শেখ, মুস্তাক,নুরুল শেখ, শাহাদত শেখ ও ফাতুয়ার রহমানের বাড়ী সহ অন্তত ২০টি বাড়ি ও দোকান ভাংচুর করে। এ সময় তারা নগদ টাকা ও মালামাল লুট করে। হামলায় আহত মোঃনুরুল ইসলাম, মশিয়ার শেখ, ইকলাজ শেখ,শাহিনা বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে ফাঁড়ি ইনচার্জ বিসারুল ইসলাম বলেন, হামলা চলাকালিন সঙ্গিয় ফোর্সনিয়ে কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে এডিশনাল এসপি স্যার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














