কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় বালি বোঝায় ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মটরসাইকেলে থাকা মোস্তফা কামাল ও পল্লব বিশ^াস নামে দুইজন। সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী যশোর জেলা সদরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী বিমলেন্দু কুমার ঘোষ জানান, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর তিন কর্মচারী মোটর সাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ রাস্তায় ছিটকে পড়ে ৩জন গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত দুই জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর কর্মচারী বলে জানা গেছে। শৈলকুপা থানার ওসি ঠাকুরদাস মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














