যশোর প্রতিনিধি : প্রাচ্যসংঘের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। গত সোমবার (১জানুয়ারি) সন্ধ্যায় প্রাচ্য ক্যাম্পাসে অবস্থিত ওবায়দুল বারী হলে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি মাহমুদুল করিম মামুন ও সাধারণ সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো নবনির্বাচিত সভাপতি কাসেদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইটের হাতে কাগজপত্র তুলে দেওয়ায় মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।এর আগে গত ২৫ ডিসেম্বর সদস্যদের ভোটের মাধ্যমে কার্যকরি কমিটি গঠিত হয়।নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আজকের অনুষ্ঠান আয়োজন করে সংগঠনের সর্বোচ্চ পরিষদ তথা সুপ্রিম কাউন্সিল।অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালন করেন সুপ্রিম কাউন্সিল সদস্য আকসাদ সিদ্দিকী শৈবাল। নীতিনির্ধারণী আলোচনা করেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান।এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়া ও প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন। তারা নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।পরে নবনির্বাচিতদের পরিচয় করিয়ে দেন নয়া কমিটির সাধারণ সম্পাদক খবির উদ্দিন সুইট। সমাপনী বক্তব্য রাখেন নতুন সভাপতি কাসেদুজ্জামান সেলিম।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














