শেখ আব্দুল করিম কালিগঞ্জঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে আগামী ৭ই জানুয়ারী রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন পৃথক দুটি সংসদীয় আসনে বিভক্ত। চাম্পাফুল, তারালী, ভাড়াশিমলা ও নলতা এই ৪টি ইউনিয়ন সাতক্ষীরা ৩ আসনে পড়েছে। এ আসনে ২৮ টি ভোট কেন্দ্রে মোট ১৮৭ টি কক্ষে ভোট গ্রহন হবে। এখানে ৮৬ হাজার ১৩৪ ভোটার, এরমধ্যে ৪৩ হাজার ৪৫১ জন পুরুষ ও ৪২ হাজার ৬৮২ জন মহিলা। অপরদিকে কৃষ্ণনগর, বিষ্ণুপুর, দক্ষিণ শ্রীপুর, কুশুলিয়া, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা এই ৮টি ইউনিয়ন সাতক্ষীরা ৪ আসনে পড়েছে। এ আসনে ৫১ টি ভোট কেন্দে ৩৩৭ টি কক্ষে ভোট গ্রহন হবে। ৮ টি ইউনিয়নে মোট ১ লক্ষ ৫৭ হাজার ৮৩৫ জন ভোটারের মধ্যে ৭৯ হাজার ৮৩৫ জন পুরুষ ও ৭৮ হাজার ৬৮ জন মহিলা ভোটার। এরই মধ্যে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দীপংকর দাশ এ প্রতিনিধিকে জানান, পৃথক দুটি সংসদীয় আসনে মোট ৭৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহনে ১৬’শ ৫২ জন কর্মকর্তার ট্রেনিং সমাপ্ত হয়েছে। তাদের কেন্দ্রের দায়িত্ব প্রদানের চিঠিও পৌছে দেওয়া হয়েছে, তারাও দায়িত্ব বুঝে নিয়েছেন। এ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব হচ্ছে। কোথায়ও অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি, আশাকরি ঘটবেওনা। ভোটার সাধারণ যাহাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান ও ভালো ভাবে নিজগৃহে পৌছাতে পারে সে ব্যাপারে কালিগঞ্জ উপজেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, থানা পুলিশ, বিজিবি ও র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা স্বচেষ্ট আছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














