হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : পাট একটি বর্ষাকালীন ফসল। বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে এবং পাটই বাংলাদেশের শত বর্ষের ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। বিগত বছর গুলোতে কৃষকরা পাট চাষে তেমন একটা সফলতা না পেলেও চলতি পাট চাষ মওসুমে রাজগঞ্জ অঞ্চলে পাট চাষে ভালো ফলনের স্বপ্ন দেখছে পাট চাষিরা। আর এ জন্য উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে কৃষকরা নানা পদক্ষেপ গ্রহণ করেছে। রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের কয়েকজন চাষির সাথে কথা হয়, তারা বলেন, আমাদের এখানে প্রত্যোন্ত মাঠে ও বিল অঞ্চলে পাট চাষ হয়ে থাকে। টানা কয়েক বারে বৃষ্টির কারণে আমাদের পাট ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিলো। এবারো পাট চাষ করেছি। আশা করছি এবার পাট চাষে অনেকটা ক্ষতি পুষিয়ে নিতে পারবো। তারা আরো বলেন- পাট চাষে প্রতি বিঘায় খরচ হয় সব মিলিয়ে প্রায় ১২ হাজার টাকা। আর এখন দামও আগের থেকে ভালো। পাটের বাজারে চাহিদা থাকলে এবং ভালো দাম পেলে আমাদের সোনালী স্বপ্ন পূরণ হবে। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পাট চিষের উপর ভালো ও গুনগত মান বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবার এ উপজেলায় ৪ হাজার ৬ শত হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। কিন্তু চাষ হয়েছে মোট ৪ হাজার ৮ শত ৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে চলতি মওসুমে ২ শত ৫০ হেক্টর জমিতে পাট চাষ বেশি হয়েছে। পাটের মান ভালো হলে, দামও বেশি পাওয়া সম্ভব বলে জানান তিনি।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














