কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় এক দম্পতি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এদের মধ্যে স্বামী সাইফুল ইসলাম (৬৫) মারা গেছেন। আর মৃত্যুর সঙ্গে লড়ছেন স্ত্রী লাইলী বেগম (৫০)। ঘটনাটি শুক্রবার রাত দশটার দিকে শৈলকুপা পৌর এলাকার বালিয়াডাঙ্গার। সাইফুল ইসলাম মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মৃত মইজউদ্দিন শেখের ছেলে। বৈবাহিক সূত্রে তিনি বালিয়াডাঙ্গা গ্রামে প্রায় ৪০ বছর ধরে বসবাস করছিলেন। সাইফুল ইসলামের মেয়ে মেরিনা খাতুন জানান, তার বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই সূত্র ধরে শুক্রবার রাতে ঝগড়ার এক পর্যায়ে বাবা বিষপান করেন। এঘটনার কিছুণ পর মাও বিষপান করেন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১২টায় বাবা মারা যান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিষপানে স্বামী মারা গেছেন, আর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














