যশোর অফিস : যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর চেষ্টাকালে দুই দুর্বৃত্তকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকরা হলেন, সদর উপজেলার বলরামপুর পশ্চিমপাড়ার বাবু হোসেন ও আবাদ কচুয়া গ্রামের হাফিজুর রহমান । পরে তাদেরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে।পুলিশ জানায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের মোহাম্মদ মামুন গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাগেরহাটের মোংলা থেকে ট্রাকে ৫৫১টি গ্যাস সিলিন্ডার নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত ১২টার দিকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় পৌঁছালে চালক মামুন ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৩-৫৩৩৭) সেখানে থামিয়ে পাশে গাজী হোটেলে খেতে যান। খাওয়া দাওয়া শেষে রাত সাড়ে ১২টার দিকে হোটেল থেকে ফিরে এসে তিনি দেখতে পান যে, কয়েকজন চোর ট্রাকের পেছন থেকে গ্যাস সিলিন্ডার নামিয়ে একটি ইজিবাইকে তুলছে। সাথে সাথে তিনি চিৎকার দিলে চোরদের একজন ১টি খালি সিলিন্ডার নিয়ে চলন্ত একটি ইজিবাইকে উঠে পালিয়ে যায়। এরই মধ্যে আশেপাশের লোকজন ছুটে এসে উল্লিখিত দুই চোরকে দ্ইুটি সিলিন্ডার এবং তাদের একটি ইজিবাইকসহ হাতেনাতে আটক করেন। এদিকে, এ ঘটনায় আটক দুই জন এবং তাদের পলাতক সঙ্গী আবাদ কচুয়া গ্রামের মৃত সিরাজ গাজীর ছেলে রনি গাজীকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন ট্রাকচালক মামুন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














