মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটের মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের নানাবিধ কার্যক্রম ও তাদের বিভিন্ন অর্জন পরিদর্শন করেছেন ইউনিসেফ এর উর্দ্ধতন কর্মকতার্বৃন্দ। সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল হতে দুপুর পর্যন্ত তারা নানাবিধ কার্যক্রম ও অর্জনগুলি পরিদর্শন করে জনপ্রতিনিধি ও ১৪টি স্থায়ী কমিটির নেতৃবৃন্দদের সাথে পরিষদ মিলনায়তনে অভিজ্ঞতা বিনিময় সভায় মিলিত হন। বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিসেফ এর রিসার্চ এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট ভারত গৌতম। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় চিফ অফ ফিল্ড অফিসার মোঃ কাউসার হুসাইন ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিসেফ এর খুলনা বিভাগীয় জোনাল হেলথ অফিসার ডাঃ এস, এম নাজমুল আহসান, এডুকেশন অফিসার মোঃ সাজিদুল ইসলাম, এস,এন, সি. এন্ড এ এইচ ডাঃ সোহানা ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাখাওয়াত হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকতার্ এএসএম মফিদুল ইসলাম। অভিজ্ঞতা বিনিময় শেষে উর্দ্ধতন কর্মকতার্রা বেতাগা লোক সাংস্কৃতিক কেন্দ্র, পাবলীক লাইব্রেরী, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বীতল বিশিষ্ট একাডেমিক ভবন, চেঞ্জ রুম, মনোরমা দাশ কমিউনিটি কিনিক ও অগার্নিক বেতাগা পরিদর্শন করেন। এছাড়াও তারা কন্যা বত্তির্কা প্রকল্প, উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্প, শতভাগ ট্যাক্স আদায় ও বনায়ন সমিতির নানাবিধ কার্যক্রম গুলি সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














