ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় জাগরনী ফাউন্ডেশন আয়োজনে উপজেলা দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে স্থানীয় যুব সংঘ মাঠে এক সচেতনতা মূলক কৈশোর মেলা ও আলোচনা সভা, সাংষ্কতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাগরনী চক্রের ডুমুরিয়া শাখার ম্যানেজার মোঃ ইয়াছির আরাফাত হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার, বিশেষ অতিথির বক্তব্য দেন জাগরণী চক্রের এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান, জেসিএফ কৈশোর কর্মসূচীর দায়িত্বপাপ্ত কর্মকর্তা জোবায়ের আহম্মেদ, সম্মননা অতিথি শেখ জামিল আক্তার লেলিন, এ্যাড নজরুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৈশোর কর্মসূচি উপজেলা প্রেগ্রাম অফিসার তাছলিমা আক্তার,অমিত দাশ ,অনিতা ও মোছাঃ সাজেদা খাতুন। উপজেলার ১৪টা ইউনিয়নের কিশোর -কিশোরী ক্লাাবের সদস্যদের উপস্থিতে সকালে মিনি ম্যারাথুন,কৈশোর মেলা,নাচ,গান,ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার ব্যাক্তিত্বদের সম্মননা ও সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়। ডুমুরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,ও ক্রীড়া সংগঠক শেখ জালির আক্তার লেলিন, সাংস্কৃতিক বিষয়ক শিল্পী এ্যাড মোঃ নজরুল ইসলাম বিশ্বাস ও দৈনিক পূর্বাঞ্চলের ডুমুরিয়া প্রতিনিধি সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব কে সম্মননা প্রদান করা হয়।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














