এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ যশোরের মণিরামপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর থানার আয়োজনে উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদ কক্ষে ও ১০নং মশ্বিমনগর ইউনিয়নের বেলতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম মেহেদী মাসুদ।সভায় তিনি বলেন,পুলিশ জনগনের বন্ধু, পুলিশ জনগনের সেবক।মণিরামপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে কাউকে ছাড় দেওয়া হবে না। তারা যে পরিচয়েরই হোক। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছে। তাই আমার থানা এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও ভূমি দস্যুর কোনো ঠাঁই নেই।ওসি এবি এম মেহেদী মাসুদ আরো বলেন, প্রতিটি পরিবারের অভিভাবকদেরই তার সন্তানদের যাওয়া আসা ও মেলামেশার দিকে নজর রাখতে হবে। সন্তানকে গভীর রাত পর্যন্ত মোবাইল ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে। সুনাগরিক হিসেবে নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া সহ আপনজনদের সচেতন করতে হবে। সেই সাথে সকলকে কর্মমুখী হয়ে বাড়ির আঙিনায় পরিত্যক্ত জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করতে উৎসাহিত করেন।বিট পুলিশিং সভায়, ইউনিয়নের সাধারণ নাগরিক পুলিশিং সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া তুলে ধরেন।এ সময় ইউপি সদস্য, দায়িত্বরত বিট অফিসার, সহকারী বিট অফিসার, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














