মহেশপুর প্রতিনিধি ঃ রবিবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর-দত্তনগর রোডে বোয়ালিয়া মাঠে বিয়ের গাড়িতে ডাকাতি হয়েছে। ৫০ হাজার টাকা, ৪ভরি স্বর্ণালংকার সহ প্রায় ২০টি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে ডাকাত দলেরা। ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে প্রকাশ,১২জুলাই দিবাগত রাতে মহেশপুর শহরের নারান হালদারের ছেলে তাপস হালদার মেহেরপুর জেলার আমঝুপি থেকে বিয়ে করে বরযাত্রী সহ ৩টি মাইক্রোযোগে বাড়ি ফিরছিল। রাত দেড়টার সময় বোয়ালিয়া কুলতলা নতুন বাজার নামক স্থানে পৌছালে ১০/১২ জনের একটি ডাকাত দল রাস্তায় বেরিকেড সৃষ্টি করে বিয়ের গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা, কনে ও বরের বোনের কাছ থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ২০টি টাচ মোবাইল ছিনিয়ে নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। বরেরন ভগ্নিপতি লালন হালদার জানায়, ১০/১২ জনের একটি ডাকাত দল তাদের উপর হামলা করে এবং তাদের কাছে যা ছিল সর্বস্ব ছিনিয়ে নেয়। তাদের মধ্যে একজন পালিয়ে যেয়ে মহেশপুর পৌরসভার কাউন্সিলর রুহুল আমিন মিন্টুর কাছে জানালে তিনি থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ যায় ইতিমধ্যে ডাকাত দল পালিয়ে যায়। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়। এ বিষয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














