চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। মামুন কবির (১৮) নামের ওই কলেজ ছাত্র চৌগাছা পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের বিশ^াসপাড়া মহল্লার মতিয়ার রহমানে ছেলে। সে চৌগাছা সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানান, প্রতি দিনের মত মঙ্গলবার রাতের খাবার খেয়ে মামুন কবির তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে তার পিতা ঘুম থেকে উঠে ছেলে মামুন কবিরকে ডাকাডাকি করে। কিন্তু সাড়া না পেয়ে ঘরের কাছে যেয়ে দেখে মামুন কবির গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। সংশ্লিষ্ঠ ওয়ার্ড কাউন্সিলর জিএম মোস্তফা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














