যশোর অফিস : যশোরে র্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে যেয়ে পুলিশের হাতে আটক হয়েছে৪ জন ভুয়া র্যাব সদস্য। যশোর ডিবি পুলিশের একটি টিম তাদেরকে আটক করে।যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, শহরতলীর পালবাড়ী কাঁচা বাজারস্থ তপন দেবনাথের গ্যারেজের পাশ থেকে র্যাব পরিচয় দিয়ে একজন ব্যক্তিকে চাঁদার দাবিতে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে শহরের ঘোপ নোয়াপাড়া রোড এলাকার আব্দুল হালিমের ছেলে আবুল হাসান(৩৪) আবুল কালামের ছেলে ফারদিন হোসেন ফাহিম (২২),জাহিদ আহমেদের ছেলে প্রান্ত আহমেদ(২৪) ও শেখহাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে সবুজকে (২৭) আটক করে তারা।পরে তাদের হেফাজত থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। এছাড়াও আসামীদের ব্যবহৃত ১টি প্রাইভেটকার,চাঁদা আদায়ের নগদ ৯৬ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে যশোর ডিবি পুলিশ।পুলিশ জানায়,এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। তবে ঘটনায় অপহৃত ব্যক্তির নাম ঠিকানা পুলিশ দিতে পারেনি।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














