লোহাগড়া( নড়াইল) প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৪মে) সকাল ১১টায় লক্ষ্মীপাশার স্থানীয় যুব সমাজের আয়োজনে ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। লক্ষ্মীপাশা যুব সমাজের সমন্বয়ক সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন টিপু সুলতান, প্রকৌশলী তাইবুল হাসান, সৈয়দ পিকুল, ইকবাল হোসেন, মিজানুর রহমান সবুজ, মুস্তাহিদুর রহমান আমিন, শিমুল হাসান, শরিফুজ্জামান সহ প্রমুখ। মানববন্ধন শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষন করে লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনের বটতলা এসে শেষ হয়। এসময় গাড়ির চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। স্থানীয় যুবক বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আনিসুর রহমান সনির সৌজন্যে তীব্র তাপদাহে তৃষ্ণার্থ মানুষের মাঝে শরবত পরিবেশন করা হয়।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














