কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিআরডিবি’র ফিল্ড অর্গানাইজার আলাউদ্দীন (৩০)। তিনি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আলাউদ্দীন মহেশপুর বিআরডিবি অফিসে এলআরপি প্রকল্পের ফিল্ড অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। এই নিয়ে ঝিনাইদহে করোনায় ১২ ব্যক্তির মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মো: আব্দুল হামিদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনা উপসর্গ নিয়ে গত ১৫ জুলাই আলাউদ্দীন ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। তার করোনা পরীার জন্য নমুনা সংগ্রহ করে শনিবার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট প্রকাশিত হওয়ার আগেই শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ইন্তিকাল করেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: আব্দুল হামিদ খানের তত্ত্বাবধানে কোর্টচাদপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: আসাদউল্লাহর নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ দাফন কমিটির সদস্যগণ ঝিনাইদহ হাসপাতাল থেকে মৃতের লাশ গ্রহণ করেন এবং গ্রামের বাড়ীতে নিয়ে জানাযা শেষে শনিবার দুপুরে পারিবারিক গোরস্থানে আলাউদ্দীনের লাশ দাফন করেন। এই নিয়ে ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি এ পর্যন্ত ২৬টি লাশ দাফন করেছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














