আব্দুল করিম কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলায় সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে বুধবার (৫ জুন) সকাল ১০ টায় সুশীলন সঞ্চয় ও ঋণদান কর্মসূচির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের পরিচালক ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় সঞ্চয় ও ঋণদান কর্মসূচির মাসিক সভায় বক্তব্য রাখেন সুশীলনের হিসাব রক্ষক কৃষ্ণা কর্মকার। যশোর অঞ্চলের এরিয়া মেনেজার আবু জাফর সিদ্দিকী মিলন, অভ্যন্তরীণ অডিটর রবীন্দ্রনাথ বিশ্বাস, কৃষ্ণনগর ব্রাঞ্চ ম্যানেজার মনোরঞ্জন শীল, ভেটখালী অফিসের সুপারভাইজার মোস্তাফিজুর রহমান ,কলারোয়া উপজেলা ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম, কদমতলা এরিয়া ম্যানেজার মীর হাসিবুল্লাহ, শ্যামনগর উপজেলা ম্যানেজার সমর সিং প্রমূখ। সভায় সুশীলনের ঋণদানো সঞ্চয় কর্মসূচির আওতায় ঋণ খেলাপিদের টাকা আদায় করার বিষয়ে জোরদার কর্মসূচি ও সঞ্চয় ও ঋণদান কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে, বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন দক্ষিণ বঙ্গের অবহেলিত জনপদের হতদরিদ্র মানুষের সহায় হয়ে দীর্ঘ ৩০ বছর যাবৎ অবদান রেখে আসছে। প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় আইলা, সিডর, আম্ফান, ইয়াসসহ সর্বশেষ রিমেলে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তাছাড়া মহামারী করোনাকালে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন। সঞ্চয় ও ঋনদান কর্মসূচীর মাসিক সভায় উপস্থিত ছিলেন সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














