অভয়নগরে সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে খেলার মাঠে প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

0
246

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঝ বরাবর একটি খেলার মাঠে প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে সুন্দলী ইউনিয়নের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্মাণাধীন প্রাচীরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চৈতন্য কুমার মণ্ডলের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, প্যানেল চেয়ারম্যান লিপিকা মণ্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পল্লব বিশ^াস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিকাশ সরকার, ইউপি সদস্য বিপ্লব মজুমদার, পবিত্র বিশ^াস, অপূর্ব লাল ধর, নিপুন সরকার, শিপন বিশ^াস, আওয়ামী লীগ নেতা হৈমন্তী রাণী বিশ^াস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুন্দলী ইউনিয়ন পরিষদ এবং তার পাশে নবনির্মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে একটি খেলার মাঠ রয়েছে। যে মাঠে স্থানীয় শিশুরা খেলাধুলা করে থাকে। সেই মাঠের মাঝ বরাবর একটি প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এ প্রাচীর নির্মাণ হলে শিশুদের খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
বক্তারা দাবি করেন, মাঠের মাঝ বরাবর প্রাচীর নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারি দুই প্রতিষ্ঠানের চর্তুপাশে প্রাচীর দিয়ে একটি গেট রাখলে নতুন এ প্রাচীরের আর প্রয়োজন হবে না। বেঁচে যাবে প্রাচীর নির্মাণে সরকারি ব্যয়। উন্মুক্ত হবে শিশুদের একমাত্র খেলার মাঠ। এ ব্যাপারে যশোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here